logo
ads
১০ মার্চ, ২০২৬

নেপালে সফল নির্বাচনে দেশটির সরকার ও জনগণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

অনলাইন ডেস্ক

নেপালে সফল নির্বাচনে দেশটির সরকার ও জনগণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

16px

নেপালের সফল নির্বাচনে দেশটির সরকার ও জনগণকে প্রাণঢালা অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

নেপালের সাম্প্রতিক সফল ও শান্তিপূর্ণ সংসদীয় নির্বাচন উপলক্ষে অভিনন্দন জানিয়ে বুধবার ফেসবুকে বার্তা দিয়েছেন তারেক রহমান। নেপালি জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও দৃঢ়তার প্রশংসা করে তিনি একে দেশটির গণতান্ত্রিক প্রতিষ্ঠানের শক্তিমত্তার এক অনন্য প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন। 

তিনি বলেন, বাংলাদেশ ভবিষ্যতেও নেপালের নতুন সরকার ও জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও শক্তিশালী করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

ads

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

ads