logo
ads
১৫ মার্চ, ২০২৬

টাইগারদের দাপট, পাকিস্তানের বিপক্ষে টানা দ্বিতীয় সিরিজ জয় 

অনলাইন ডেস্ক

টাইগারদের দাপট, পাকিস্তানের বিপক্ষে টানা দ্বিতীয় সিরিজ জয় 

16px

স্পোর্টস ডেস্ক: রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে অনন্য এক ইতিহাস গড়ল বাংলাদেশ। সিরিজের অঘোষিত ফাইনালে ১১ রানের নাটকীয় জয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিল মেহেদি হাসান মিরাজের দল। এর মাধ্যমে দীর্ঘ ৯ বছর পর পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক লড়াইয়ে নামার স্মৃতিটাও রাঙিয়ে রাখল লাল-সবুজের প্রতিনিধিরা।

২৯১ রানের বড় লক্ষ্য তাড়ায় শুরুতেই বাংলাদেশের পেস তাণ্ডবে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তান। ইনিংসের প্রথম ওভারেই সাহিবজাদা ফারহানকে ফিরিয়ে উইকেটের খাতা খোলেন তাসকিন আহমেদ। পরের ওভারে নাহিদ রানার শিকারে পরিণত হন মাজ সাদাকাত। নিজের দ্বিতীয় ওভারে রিজওয়ানকেও সাজঘরে পাঠান তাসকিন। মাত্র ১৭ রানে ৩ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকতে থাকে সফরকারীরা। 

মাঝপথে গাজি ঘুরি (২৯) ও আব্দুল সামাদ (৩৪) ইনিংস মেরামতের চেষ্টা করলেও খুব একটা এগোতে পারেননি। তবে এক প্রান্ত আগলে রেখে একাই লড়াই চালিয়ে যান সালমান আলি আগা। অভিষিক্ত সাদ মাসুদের (৩৮) সাথে জুটিতে পাকিস্তানকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন তিনি। কিন্তু মুস্তাফিজের এক জাদুকরী ডেলিভারিতে বোল্ড হয়ে মাসুদ ফিরলে চাপে পড়ে পাকিস্তান। শেষ পর্যন্ত সালমান জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গেলেও ১১ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। টাইগারদের দুর্দান্ত এই জয়ে ২০১৫ সালের পর টানা দ্বিতীয়বার পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতার গৌরব অর্জন করল বাংলাদেশ। 

ads

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

ads