logo
ads
২ ফেব্রুয়ারি, ২০২৬

কেন্দ্র দখলের চেষ্টা করলে কেউ ছাড় পাবে না': স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক

কেন্দ্র দখলের চেষ্টা করলে কেউ ছাড় পাবে না': স্বরাষ্ট্র উপদেষ্টা

16px

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কেন্দ্র দখলের চেষ্টা বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি স্পষ্ট জানিয়েছেন, বিশৃঙ্খলাকারী যেই হোক—সে ভাই হোক বা বোন কাউকে ছাড় দেওয়া হবে না। 

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাহাব উদ্দিন মিলনায়তনে বিভাগীয় প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নির্বাচন সুষ্ঠু করতে এবার নজিরবিহীন নিরাপত্তার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, "এবার যদি কোথাও কেন্দ্র দখল হয়, কেউ রক্ষা পাবে না। কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। এছাড়া পুলিশকে ২৫ হাজার ৭০০ বডিওর্ন ক্যামেরা দেওয়া হচ্ছে এবং ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হবে।

তিনি আরও যোগ করেন, "অপরাধ করে কেউ পালিয়ে থাকতে পারবে না। সিসিটিভি বা ক্যামেরায় সবার ছবি থেকে যাবে। ৩-৪ দিন বা ৬ মাস পর জামিনে আসলেও তাকে শেষ পর্যন্ত আইনের মুখোমুখি হতেই হবে।


আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "সেনাবাহিনী, বিজিবিসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি বেশ ভালো এবং প্রশংসনীয়। আমরা বিশ্বাস করি, তারা জাতিকে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে।" 

শেরপুরের ঝিনাইগাতীর সাম্প্রতিক সহিংসতাকে 'দুঃখজনক' আখ্যা দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "এ ধরনের ঘটনা রোধে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। জড়িতরা এলাকা ছেড়ে পালালেও তাদের আইনের আওতায় আনতে একটু সময় লাগছে, তবে কাউকে ছাড় দেওয়া হবে না। এ সময় তিনি নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। 

ads

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

ads