logo
ads
২০ ফেব্রুয়ারি, ২০২৬

তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার আহ্বান

অনলাইন ডেস্ক

তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার আহ্বান

16px

জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিয়ে দেশের উন্নয়নে সবার সহযোগিতা চাইলেন সরকারের দুই প্রভাবশালী মন্ত্রী। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) প্রেসক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন প্রেসক্লাবকে সাংবাদিকদের মিলন কেন্দ্র হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, রমজানের শুরুতে গণমাধ্যমকর্মীদের সাথে ইফতার করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। এসময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের চলমান উন্নয়ন ও সফলভাবে রাষ্ট্র পরিচালনায় উপস্থিত সকলের দোয়া ও ঐকান্তিক সহযোগিতা প্রার্থনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি দ্রুত বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অসহায় মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সরকারকে সঠিক পথে চলতে সাহায্য করতে তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকসহ সিনিয়র সাংবাদিকরা অংশগ্রহণ করেন। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবু আবদুল্লাহ এম ছালেহ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলম এবং বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরীসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

পরিশেষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ইফতার মাহফিলে সাংবাদিক সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন। বক্তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় সংবাদপত্রের স্বাধীনতা এবং সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

ads

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

ads