logo
ads
২ ফেব্রুয়ারি, ২০২৬

ক্ষমতার অপব্যবহারের প্লট দুর্নীতির জালে শেখ পরিবার

অনলাইন ডেস্ক

ক্ষমতার অপব্যবহারের প্লট দুর্নীতির জালে শেখ পরিবার

16px

রাজধানীর পূর্বাচল প্রকল্পে অবৈধভাবে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুটি পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোট ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রতিটি মামলায় তাকে ৫ বছর করে কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করা হয়।

 শেখ হাসিনাকে দুই মামলায় ৫ বছর করে মোট ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ।
 শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দুই মামলায় ২ বছর করে মোট ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে । এছাড়া তার ভাগনে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং ভাগনি আজমিনা সিদ্দিক রূপন্তীকে ৭ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে ।

ক্ষমতার অপব্যবহার করে রাজউকের নিয়মনীতি লঙ্ঘন করে নিজের ও পরিবারের সদস্যদের নামে ১০ ও ২০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে আদালতের মন্তব্য: রায়ে বলা হয়, অভিযুক্তরা তাদের মালিকানাধীন অন্যান্য জমি ও ফ্ল্যাটের তথ্য গোপন করে জালিয়াতির মাধ্যমে সরকারি সম্পত্তি আত্মসাৎ করেছেন ।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা । এরপর থেকেই তার বিরুদ্ধে অন্তত চারটি দুর্নীতি মামলা এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচার প্রক্রিয়া চলছে। এই মামলার রায় ঘোষণার সময় দণ্ডিত সকলেই পলাতক ছিলেন। বিশ্লেষকদের মতে, আগামী ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের আগে এই রায় দেশের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে । 

ads

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

ads