logo
ads
২৫ এপ্রিল, ২০২৬

হামে মৃত্যুপুরী চট্টগ্রাম, প্রশাসন নির্বিকার

অনলাইন ডেস্ক

হামে মৃত্যুপুরী চট্টগ্রাম, প্রশাসন নির্বিকার

16px

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

দেশে হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সারা দেশে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার এ তথ্য জানানো হয়।

অধিদপ্তরের তথ্যমতে, মৃত ১১ শিশুর মধ্যে সর্বোচ্চ ৫ জন চট্টগ্রাম বিভাগের। এ ছাড়া ঢাকা বিভাগে ৩ জন, সিলেট বিভাগে ২ জন এবং রাজশাহী বিভাগে ১ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ২০৯ শিশুর মৃত্যু হলো, যার মধ্যে ৪২ জনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫৮ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৬০৭ জনে। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ২০ হাজার ৪৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৭ হাজার ৮১ জন। ল্যাব পরীক্ষায় এখন পর্যন্ত মোট ৪ হাজার ৪৬০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের দ্রুত টিকা নিশ্চিত করার এবং উপসর্গ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ads

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

ads