logo
ads
৯ ডিসেম্বর, ২০২৫

দুই নেতাকে সুখবর দিল বিএনপি

অনলাইন ডেস্ক

দুই নেতাকে সুখবর দিল বিএনপি

16px

আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক সোমবার (৮ ডিসেম্বর) এক বার্তায় এ তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এতে বলা হয়, ইতোপূর্বে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য শেরপুর জেলাধীন শেরপুর পৌরসভার অন্তর্গত ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সারোয়ার জাহান সেলুকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

সংগঠনবিরোধী কার্যকলাপের জন্য কক্সবাজার জেলাধীন ঈদগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. আনিছুর রহমানকে দলের প্রাথমি সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ তার অব্যাহতি আদেশ প্রত্যাহার করা হয়েছে।

ads

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

ads